২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও ফ্লাইওভারে বাস উল্টে নিহত ১

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও দু'জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 05:57 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও দু'জন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক মো. তজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি ফ্লাইওভার থেকে নীচে নামার সময় উল্টে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে অজ্ঞাত (৩০) একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মো. সাজু (২৯) ও মো. রাজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরনে সুরমা রংয়ের প্যান্ট ও শার্ট রয়েছে বলে পুলিশ জানায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.