২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মজুদদারি' ঠেকাতে নতুন করে আদেশ জারির উদ্যোগ

পণ্যের 'অবৈধ মজুদদারি' ঠেকাতে বিদ্যমান মজুদ বিরোধী আদেশে সংশোধনী এনে তা নতুন করে জারির উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের 'অবৈধ মজুদদারি' ঠেকাতে বিদ্যমান মজুদ বিরোধী আদেশে সংশোধনী এনে তা নতুন করে জারির উদ্যোগ নিয়েছে সরকার। এ আদেশ চূড়ান্ত করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, চালকল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছে খাদ্য মন্ত্রণালয়। বৈঠকে নতুন আদেশের ব্যাপারে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এর ভিত্তিতেই পরবর্তীতে আদেশ প্রণয়ন ও জারি করা হবে। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) আব্দুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসাধু ব্যবসায়ীদের মজুদদারি রোধে এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তবে তা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।" খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে মজুদ বিরোধী একটি আদেশ থাকলেও বর্তমানে তা কার্যকর নেই। ১৯৫৩ সালের মজুদ বিরোধী ওই আদেশটি তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার পরও এটি কার্যকর ছিল। কিন্তু নানা কারণে আদেশটি '৯১ সালের প্রথম দিক থেকেই অকার্যকর হয়ে পড়ে। খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আদেশটি অকার্যকর থাকায় দেশে কিছু 'অসাধু' ব্যবসায়ী চক্র অবাধ মজুদদারি শুরু করে। ফলে ২০০৭ ও '০৮ সালে দেশে চরম খাদ্যসংকট দেখা দেয় এবং খাদ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এ কারণেই তখনকার তত্ত্বাবধায়ক সরকার মজুদ বিরোধী আদেশটি আবারো কার্যকরের উদ্যোগ নিয়েছিল। বিদ্যমান মজুদ বিরোধী আদেশে কী পরিমাণ পণ্য গুদামে ধরে রাখলে তা মজুদ হিসাবে গণ্য হবে, সেব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। কোন পণ্য কত দিন গুদামে রাখলে অবৈধ মজুদ হবে, তারও উল্লেখ নেই। তবে ওই আদেশে অবৈধ মজুদের জন্য সর্বোচ্চ শাস্তি পাঁচ হাজার টাকা জরিমানা। এসব অসঙ্গতি এবং লঘু দণ্ডের বিধানের কারণেই মূলত এটি কার্যকারিতা হারিয়ে ফেলে। স