ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৫০ জন করদাতাকে বুধবার সেরা করদাতার পুরস্কার দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ছয় সিটি করপোরেশনের ৩০ জন শীর্ষ করদাতা এবং ৬৪ জেলার ৩২০ জন করদাতাকে এ পুরস্কার দেওয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেইলি রোড়ে ঢাকা অফিসার্স ক্লাবে 'জাতীয় আয়কর দিবস-২০১০' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে করদাতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
ছয় সিটি করপোরেশন ও ৬৪ জেলায় দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছেন এমন দুই জন এবং গত করবর্ষে সবচেয়ে বেশি কর দিয়েছেন এমন তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩২৬ ঘ.
bdnews24