২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক-কার সংঘর্ষ, নিহত ৫

ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাবনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

পাবনা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাবনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার নতুনহাট গোল চত্বর এলাকায় পাবনা-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আতাইকুলা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন (৪০), তার সঙ্গী শামীম হোসেন (৩৫), মোহাম্মদ আলী (৩২), ইউসুফ আলী (৩৫) ও টিপু সুলতান (৪০)। এরা সবাই প্রাইভেট কারের যাত্রী। সবার বাড়ি আতাইকুলায় বলে পুলিশ জানিয়েছে। ঈশ্বরদী থানার ওসি সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে আকতারসহ পাঁচজন একটি প্রাইভেট কারে পাকশী থেকে পাবনা আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই আকতার হোসেনসহ দুইজন মারা যান। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান বাকি তিনজন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.