২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবউদ্দিন খোকনকে বিদেশ যেতে বাধা

বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুবউদ্দিন খোকনকে বিদেশ যেতে বাধা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুবউদ্দিন খোকনকে বিদেশ যেতে বাধা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য তিনি মঙ্গলবার সকাল ন'টায় বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে লন্ডন যেতে দেয়নি বলে অভিযোগ করেন খোকন। তিনি বলেন, ''আমি পেশাগত কাজে লন্ডনে যেতে চেয়েছিলাম। বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ আমাকে জানিয়েছে যে, বিদেশ যেতে নিষেধাজ্ঞার তালিকায় আপনার নাম আছে। আপনি যেতে পারবেন না। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা সাইফুল্লাহ আমাকে এ কথা জানিয়েছেন।'' এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে জানান, মাহবুবউদ্দিন খোকনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। স