২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে বৃষ্টি, ঈদের জামাত মসজিদে

ঈদের আগের রাত থেকে শুরু হয়ে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের রাত থেকে শুরু হয়ে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক স্থানে লোকজন ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করতে পারেনি। মসজিদে নামাজ পড়তে হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুরে। ওই জেলায় শুক্রবার রাত ১০টায় শুরু হয়ে শনিবার বিকাল ৪টা পর্যন্ত মোট ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানান জেলার সহকারী আবহাওয়াবিদ রেজাউল করিম। এদিকে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত থেকে পুরো উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। তিনি বলেন, ঈদের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়- রংপুরে ৫২ মিলিমিটার, বগুড়ায় ১০২ মিলিমিটার, দিনাজপুরে ৪৪ মিলিমিটার ও সৈয়দপুরে ৪৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৪ মিলিমিটার এবং বাগেরহাটের মংলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১৩৭ ঘ.