২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে ৩শ' পুলিশ মোতায়েন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লা অংশে তিনশ' পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লা অংশে তিনশ' পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করতে চারটি র‌্যাকার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ময়নামতি হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) জাকির হোসেন বলেন, দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু থেকে শুরু করে গৌরীপুর, হাসানপুর, আমিরাবাদ, জিংলাতলী, রায়পুর, ইলিয়টগঞ্জ চান্দিনা, নিমসার এলাকায় তিনশ' পুলিশকে মোতয়ন করা হয়েছে। গত বছর ঈদের এক সপ্তাহ আগে থেকে এ সড়কে যানজট বেড়ে যাওয়ায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তি হয়েছিল। কেউ কেউ পরিবার পরিজন নিয়ে রাস্তায় ঈদ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.