২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন জুট মিলসে আগুন

চট্টগ্রামের আমিন জুট মিলসে অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আমিন জুট মিলসে অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে লাগা এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকলবাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে। তবে পাটকল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতি নিরূপণের কাজ চলছে। বায়েজীদ থানা এলাকার ওই পাটকলটিতে সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশু কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লাগে। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় প্রায় দুই কোটি টাকার যন্ত্রাংশ পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি। আমিন জুট মিলসের সহকারী উপব্যবস্থাপক জোৎস্না আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কারখানার বিভিন্ন কাঁচামাল ও টিনের ছাদ পুড়ে গেছে। তবে যন্ত্রাংশের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে কারখানা কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এমআই/১৩২৫ ঘ.