মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ধক্যজনিত রোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়ার বাবা হাজী আব্দুল জলিল মৃত্যুবরণ করেছেন।
সোমবার সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডের বাসভবনে তিনি মারা যান।
শ্রীমঙ্গলের বিশিষ্ট এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী ও চার ছেলেসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে মৃত্যুর সংবাদে এক নজর দেখতে তার বাসভবনে যান জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24