২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন ছবি তুলে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ২

অষ্টম শ্রেণীর এক ছাত্রীর নগ্ন ছবি তুলে প্রতারণার চেষ্টার অভিযোগে পুলিশ দুই বখাটেকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 07:08 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর এক ছাত্রীর নগ্ন ছবি তুলে প্রতারণার চেষ্টার অভিযোগে পুলিশ দুই বখাটেকে আটক করেছে। এরা হল- সুমন আকন (২৫) ও আন্টু সিকদার (৪০)। এছাড়া বাপ্পা হাওলাদার (১৮) ও সোহেল প্যায়াদা (১৯) নামের দুইজন পালিয়ে গেছে বলে পুলিশ জানায়। শনিবার বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শেখ জানান, তিনমাস আগে মেয়েটি ধামুড়া বন্দরে তুষার স্টুডিওতে ছবি আনতে যায়। ওই সময় বাপ্পা হাওলাদার ও সোহেল প্যায়াদা তাদের বন্ধু সুমন আকন, আন্টু সিকদার ও সোহেল প্যাদা'র সহায়তায় জোর করে মোবাইল ফোন সেটে ছাত্রীটির নগ্ন ছবি তোলে। এতদিন সে লজ্জায় বিষয়টি কাউকে জানায়নি। গত ২৪ অগাস্ট ছাত্রীটির বাবাকে কথাটি জানিয়ে ওই বখাটেরা ১০ হাজার টাকা দাবি করে। মেয়েটির বাবা বিষয়টি স্কুল কমিটি ও স্থানীয় ইভটিজিং প্রতিরোধ কমিটিকে জানান। স্কুল কমিটি, ইভটিজিং প্রতিরোধ কমিটি এবং ষোলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম শনিবার স্কুলে আপোস মীমাংসায় বসে। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ওই স্কুলে অভিযান চালায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাপ্পা হাওলাদার, সুমন আকন, আন্টু সিকদার ও সোহেল প্যায়াদাকে আসামি করে উজিরপুর থানায় মামলা করেছেন। ষোলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম জানান, উভয় পক্ষের বক্তব্য শোনার জন্য স্কুলে সবাইকে ডাকা হয়। কিন্তু বক্তব্য শোনার সময় পুলিশ এসে দুই জনকে ধরে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.