২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুলিশ-যুবদল সংঘর্ষ, আটক ৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

নড়াইল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধী দল বিএনপির সহযোগী এই সংগঠনটির স্থানীয়রা নেতারা দাবি করেছেন, পুলিশের হামলায় তাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কালনা ফেরিঘাট ও এড়েন্দা বাজারে দুই দফা সংঘর্ষের সময় পুলিশ ১০টি মটরসাইকেলসহ যুবদলের তিন কর্মীকে আটক করেছে। জেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির মটরসাইকেল শোভাযাত্রায় বাধা দিলে তারা হামলা চালায় এবং এতে দুই পুলিশ আহত হয় বলে দাবি করেছেন লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি জি বিশ্বাস। তিনি সাংবাদিকদের জানান, দুপুরে ৫০-৬০টি মটরসাইকেলে করে শতাধিক লোক কালনা-নড়াইল সড়ক দিয়ে লোহাগড়া এ্যাড়েন্দা বাজারে এসে পৌঁছায়। একসঙ্গে অনেক মটরসাইকেল ও লোকের সমাগমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘি