ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুই ভাই নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৭৮, মতিঝিলে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের নাম আব্বাস ও স্বপন। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
তিনি জানান, এরা সকাল থেকে ভবনটির ১৮ তলায় বাইরের দিকের দেয়ালে রংয়ের কাজ করছিলেন। এ সময় পা ফসকে উপর থেকে পড়ে গিয়ে তারা মারা যায়।
পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, তাদের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/আরএ/১৪১৫ ঘ.
bdnews24