২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

২১ অগাস্টের গ্রেনেড হামলাকালীদের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

জবি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলাকালীদের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের হাতে ছিল হামলাকারীদের শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেসবাহ উদ্দিন আহমদসহ প্রায় অর্ধশত শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি ২১ অগাস্টের গ্রেনেড হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৫৬ ঘ.