২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি অবমাননা: মামলা দায়ের

বঙ্গবন্ধুর ছবি অবমাননা এবং প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় বগুড়ায় মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

বগুড়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর ছবি অবমাননা এবং প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় বগুড়ায় মামলা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু। মামলায় সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের জাহেদুর রহমান (৪৫) ও জিল্লার রহমানসহ (৪৬) অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ২০ অগাস্ট বিকাল ৪টায় আসামিরা মহাস্থানের মথুরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে লাগানো বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেন এবং প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করেন। বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান মামলা হওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.