২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ২

গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকা থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকা থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মাকসুদুল কবীর (২৫) ও হোসেন আলীর ছেলে মো. শরীফ (২১)। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে তিন যুবক হেঁটে যাচ্ছিলো। তিনি বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের দিকে অগ্রসর হয়। এ সময় এক যুবক দৌঁড়ে পালিয়ে যায় এবং অপর দুই জনের একজন পুলিশকে লক্ষ করে এক রাউন্ড গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তখন পাঁচ রাউন্ড গুলি ভর্তি চীনের তৈরি পিস্তলসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪১৪ ঘ.