ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।
তবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন কোনো পদে পদায়ন বা একই পদে বহাল রাখার বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের দায়িত্বে নিয়োজিত আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজির দায়িত্বে নিয়োজিত আসাদুজ্জামান, র্যাব সদর দপ্তরের পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ ও মহসীন হোসেন এবং বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বিনয় কৃষ্ণ বালা।
এদের মধ্যে মহসীন হোসেন র্যাবের পরিচালক পদে থাকা অবস্থায় লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে যান। সেখান থেকে ফিরে তিনি স
bdnews24