২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ফি প্রত্যাহার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 06:45 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের ২৮ টি বিভাগের প্রায় ১০০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল শেষে ভিসির কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নেয়। অতিরিক্ত ফি প্রত্যাহার না করা হলে ক্লাশ বর্জনের ঘোষনা দিয়েছে তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কোষাধক্ষ ড. শওকত জাহাঙ্গীরকে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনার পর কি করা যায় সে বিষয়ে তিনি সিন্ধান্ত নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১২৪২ ঘ.