ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির ঢাকা জেলা সভাপতির মানহানি মামলায় দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সালমা ইসলামসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শেখ ওয়াসিম এ অভিযোগ গঠন করেন। দুই বছর আগে মামলাটি করেন জাতীয় পার্টি ঢাকা জেলা সভাপতি মো. রমজান ভূঁইয়া।
আগামি ১৯ অগাস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
এ মামলার আরেক অভিযুক্ত হলেন, ওই পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মো. দেলোয়ার হেসেন। সোমবার অভিযুক্তরা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেন।
মামলার আবেদনে বলা হয়, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর 'শুভাড্যায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে লুটপাটের অভিযোগ' শিরোনামে যুগান্তরে একটি মিথ্যা, বানোয়াট মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাদির সামাজিক সুনাম ক্ষুণ
bdnews24