২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশে অগ্রণী ব্যাংকের ১০ লাখ টাকা খোয়া

অগ্রণী ব্যাংক পলাশ বাজার শাখা থেকে ১০ লাখ ৫২ হাজার টাকা খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নরসিংদী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগ্রণী ব্যাংক পলাশ বাজার শাখা থেকে ১০ লাখ ৫২ হাজার টাকা খোয়া গেছে। রোববার রাতের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপকসহ চারজনকে আটক করেছে পুলিশ। ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক সাংবাদিকদের জানান, ব্যাংকের নৈশপ্রহরী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোববার রাতে পাহারায় কেউ ছিলো না। ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ ছিলো। সোমবার সকালে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ স্ট্রংরুম খুলতে গিয়ে তালা ভাঙ্গা পান। পরে ব্যাংকের ভোল্টে থাকা ১০ লাখ ৫২ হাজার ৬৩ টাকা ৬৭ পয়সা নাই বলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে অবহিত করেন। ব্যাংক থেকে টেলিফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানা পুলিশকে খবর দেন বলে নাজমুল হক জানান। তিনি আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন (৫০), কর্মকর্তা জসিম উদ্দিন সরকার (৫৩), উচ্চমান সহকারী কামরুল ইসলাম (৫০) ও দারোয়ান হাতেম আলীকে (৫০) আটক করেছে। এ ব্যাপারে পলাশ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.