বাগেরহাট, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া শিকদার (৩৫) নামে এক নছিমন যাত্রী নিহত হয়েছেন।
সোমবার সকালে কাহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া জেলার কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী গ্রামের ইদ্রিস আলী শিকদারের ছেলে।
বাগেরহাট জেলা প্রশাসনের মাধ্যমে পুলিশ জাকারিয়ার মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, সকাল নয়টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা মোল্লাহাটগামী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে যাত্রবাহী একটি নছিমন গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। এতে চাপা পড়ে নছিমন যাত্রী জাকারিয়া ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৩৫ ঘ.
bdnews24