ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় উন্নয়ন কাজের জন্য সাংসদদের ১৫ কোটি টাকা করে আলাদা বরাদ্দের সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এর কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এক আদেশে এই বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু স
bdnews24