ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারি সিদ্ধান্ত মেনে সোমবার বিকাল ৩ টা থেকে সারা দেশের সিএনজি স্টেশনগুলো ছয়ঘন্টার জন্য বন্ধ রাখা শুরু হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
সিএনজি ফিলিং স্টেশন অ্যাণ্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে আমরা প্রতিদিন ছয় ঘন্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখা শুরু করেছি।"
সারা দেশে মোট ৫৬৫টি স্টেশন রয়েছে বলে জানান তিনি।
বিকাল ৩ টার পরে রাজধানীর আসাদগেটে সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, সেখান থেকে সিএসজি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্টেশনটির অপারেটর মোহাম্মদ সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে সিএনজি গ্রাহকদের চাপ ছিল। অনেকে অপেক্ষা করে চলে গেছে।"
এছাড়া রাজধানীর খামারবাড়ি, সাতরাস্তা মোড়, মহাখালী, মিরপুর, গাবতলী, পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা গেছে সিএনজি স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ এবং গৃহস্থালি কাজে গ্যাসের চাপ বাড়াতে সারা দেশের সিএনজি স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি জানান, গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া একই কারণে স
bdnews24