২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি-মাওয়া রুটে ফেরি বন্ধ

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সোমবার সকালে একটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় এই রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 05:11 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

মাদারীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সোমবার সকালে একটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় এই রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে। বিআইডব্লিউটিসি'র মাওয়া জোনের এজিএম মো.আশিক্জ্জুামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানীগঞ্জ নামের একটি ফেরি সোমবার সকালে নাওডোবা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। ফলে সকাল ৮ টার দিকে এই রুটে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, রানীগঞ্জ ফেরি আটকা পড়ার আগে রোববার রাত ৮ টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ বরকত নাওডোবা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। এর ফলে রোববার রাত ১১ টায় কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, "ডুবোচরে আটকে পড়া ফেরিটি রাত ৩ টার দিকে উদ্ধার করার পর ফেরি চলাচল আবার শুরু হয়। কিন্তু সকালে রানীগঞ্জ ফেরি চরে আটকা পড়ায় পুনরায় এই রুটে ফেরি বন্ধ করে দিতে হয়েছে।" তিনি আরও বলেন, "এ কারণে দুই ঘাটে অনেক যানবাহন আটকা পড়েছে।" পাচঁচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম বলেন, "ফেরি চলাচল না করায় ঘাটে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কোন ধরনের বিশৃংখলা যাতে না ঘটে সেজন্য ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০৫ ঘ.