২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেয়ারফ্যাক্স কাউন্টি ফেডারেশনের প্রথম এশীয় প্রেসিডেন্ট

প্রথম এশীয় হিসেবে বাংলাদেশের তানিয়া হোসেন যুক্তরাষ্ট্রের ফেয়ারফ্যাক্স কাউন্টি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 05:02 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ওয়াশিংটন ডিসি, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম এশীয় হিসেবে বাংলাদেশের তানিয়া হোসেন যুক্তরাষ্ট্রের ফেয়ারফ্যাক্স কাউন্টি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৪৫টি পেশাজীবী সংগঠন নিয়ে এই ফেডারেশন গঠিত। তানিয়া হবেন এই অ্যাসোসিয়েশনের ৫৭তম প্রেসিডেন্ট। ভার্জিনিয়ার কংগ্রেসম্যান জেরাল্ড কনোলি ছিলেন এর ৪৮তম প্রেসিডেন্ট। ফেয়ারফ্যাক্স হচ্ছে ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্পদশালী কাউন্টি। তানিয়া এর আগে অ্যাসোসিয়েশনটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট এন্ড পলিসিতে মাস্টর্স ডিগ্রি নেন এবং একই এলাকায় তিনি বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে জড়িত হন। তিনি বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ আমজাদ হোসেনের জ্যেষ্ঠা কন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএম/ডিডি/এইচএ/২২৫৪ ঘ.