২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বারের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

চট্টগ্রাম নগরীর ২৫টি স্থানে রোববার থেকে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ২৫টি স্থানে রোববার থেকে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ কার্যক্রমের আওতায় পুরো রমজান মাস চাল, ডাল ও ছোলাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য বিক্রি করা হবে। সকালে নগরীর আগ্রাবাদে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি সংসদ সদস্য এম এ লতিফ। চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিু আয়ের মানুষ ও শ্রমিক বসতি বেশি এ রকম ২৫টি স্থানে প্রতিদিন এ কার্যক্রম চলবে। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম ও সহ-সভাপতি এস এম শফিউল হকসহ অন্য পরিচালকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার থেকে চট্টগ্রামের অপর ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার নগরীতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমএসবি/২০৫৭ ঘ.