২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে রাজাকার পরিবারের সদস্যকে থাকতে বারণ করায় নীলফামারীতে এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

নীলফামারী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসের কর্মসূচিতে রাজাকার পরিবারের সদস্যকে থাকতে বারণ করায় নীলফামারীতে এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন। রোববার সকালে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল হক জানান, সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় শোক দিবসের পলাকা উত্তোলন শেষে এলাকার লোকজন বাজারের পাশে গণকবর জিয়ারত করতে যায়। এ সময় মুক্তিযোদ্ধা আবদার রহমান ডগা ওইস্থান থেকে রাজাকার ও রাজাকার পরিবারের সদস্যদের চলে যেতে বলেন। কবর জিয়ারত শেষে ফেরার পথে বাজারে এলাকার খবির উদ্দীনের ছেলে ফজলুল হক ভুট্টুর সঙ্গে 'জাতির জনক ও মুক্তিযুদ্ধ' নিয়ে আবদার রহমান ডগার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভুট্টু আবদার রহমানকে মারধর করেন। ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ফজলুল হক ভুট্টুকে গ্রেপ্তারের জন্য থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ২৪ ঘণ্টার মধ্যে ফজলুল হক ভুট্টুকে গ্রেপ্তারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.