২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শোক দিবসে আ. লীগের আলাদা কর্মসূচি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিনটি গ্র"প আলাদাভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, আগষ্ট ১৫ ( বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিনটি গ্র"প আলাদাভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে। রোববার সকালে নগরীর মুসলিম হলে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। এতে অন্যদের মধ্যে মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সাবেক সাংসদ ইসহাক মিয়া, সহ-সভাপতি সুনীল সরকার, বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন ও আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য রাখেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় আওয়ামী লীগের ভেতরে-বাইরে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এখন আর দুর্বল নয়। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার রাজনৈতিক প্রস্তুতি আওয়ামী লীগের আছে।" মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত মহানগর কমিটির সহ-সভাপতি ও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি অনুসারীরা বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া বিকালে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা করে। নুরুল ইসলাম বিএসসি, মহানগর কমিটির সহ-সভাপতি নাঈম উদ্দিন চৌধুরী, মাহতাব উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন এসব কর্মসূচিতে অংশ নেন। এছাড়া চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এম এ লতিফ আগ্রাবাদে আলোচনা সভা করেন। চট্টগ্রাম সিটি করপোরেশন শোক দিবস উপলক্ষে সকালে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করে। সিটি মেয়র এম মনজুর আলম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী এতে অংশ নেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এমএসবি/২১০২ ঘ.