রাজশাহী, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্র"পের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দিয়েছে সংগঠনটির একদল কর্মী।
আশঙ্কাজনক অবস্থায় নাসরুল্লাহ্ নাসিম নামের ওই কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থক কর্মীরা সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক নাসিমকে নিচে ফেলে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নাসিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থবর্ষের ছাত্র। তিনি এসএম হলের ২৫৫ নম্বর কক্ষে থাকতেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই কর্মীকে আটক করেছে। হল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
গত ৭ অগাস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে এক কর্মী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
পুলিশ সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুলকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন। সভাপতি আওয়াল কবির পলাতক আছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এসএম হলের ছাত্ররা জানান, শোক দিবস উপলেক্ষে হলগুলোতে বিশেষ ইফতারির আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে সভাপতির সমর্থক সমাজকর্ম বিভাগের
bdnews24