বরিশাল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কাজীপাড়া তেমাথায় শনিবার সন্ধ্যায় ট্রাকচাপায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- তেমাথা এলাকার খান মেডিকেল হলের মালিক মো. শাহজাহান খান (৬৫) ও একই এলাকার বাসিন্দা ফজলুল হক মিস্ত্রির মেয়ে ফৌজিয়া আক্তার ফৌজি (১০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নগরীর কোতয়ালি থানার উপ-পরিদর্শক আলী আহম্মেদ জানান, সন্ধ্যা ৬টার দিকে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। কাজীপাড়া তেমাথা এলাকা অতিক্রমকালে ট্রাকটি পথচারী শাহজাহান ও ফৌজিয়াকে চাপা দিয়ে পাশের একটি ভাঙারির দোকানের ঢুকে পড়ে।
ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। ভাঙারির দোকানটিও বিধ্বস্ত হয়।
ট্রাকসহ চালক খলিল গাজীকে (৩৮) আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24