২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধে ধসের কারণ এখনো অজানা

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড-পয়েন্টে ধসের চার সপ্তাহ পরও ভাঙনের কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড-পয়েন্টে ধসের চার সপ্তাহ পরও ভাঙনের কারণ জানা যায়নি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি একনো প্রতিবেদন পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেয়নি। এটি পেতে আরো এক সপ্তাহ লাগবে। শনিবার বাঁধ ও যমুনায় খনন কাজ পরিদর্শনে এসে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন স্থানীয় সাংবাদিকদের একথা জানান। গত সপ্তাহেও তিনি বলেছিলেন, তদন্ত প্রতিবেদন পেতে আরো এক সপ্তাহ প্রয়োজন। গত ১৯ জুলাই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় একশ' মিটার যমুনা গর্ভে বিলীন হয়ে যায়। এর একদিন পর পানি সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শে পাউবো'র সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ভাঙনের কারণ অনুসন্ধানে বাঁধ এলাকা পরিদর্শন করেন। ওই সময় প্রতিনিধি দলে বুয়েটের নদী গবেষণা বিভাগের ডিন অধ্যাপক ড. মনোয়ার হোসেনও ছিলেন। গত বছরের ১০ ও ১৭ জুলাই দু'দফায় বাঁধের আরো তিনশ' মিটার যমুনাগর্ভে চলে যায়। ওই তদন্ত প্রতিবেদনও দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.