কিশোরগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাসস্ট্যান্ডে শনিবার ট্যাঙ্ক লরির চাপায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন- রীনা খাতুন (৩৫) ও মো. শোভন (১৮)। তাদের বাড়ি কটিয়াদি উপজেলার ঘিলাকান্দি গ্রামে।
পুলিশ জানায়, রাস্তার পাশে অপেক্ষমান একটি বাসকে পাশ কাটাতে গিয়ে ভৈরব থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাঙ্ক লরিটি বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা যাত্রীদের ওপরে উঠে পড়ে।
এতে লরির চাপায় রীনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, গুরুতর আহত তিনজনকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শোভন মারা যায়। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
ট্যাঙ্ক লরিটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫২ ঘ.
bdnews24