নারায়ণগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় শনিবার সকালে একটি তৈরি পোশাক ও হোমটেক্স কারখানার শ্রমিকরা কয়েকটি দাবিতে বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর করেছে। (আরো তথ্যসহ-১)
সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারসেল ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন- রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহাম্মদ, আজমীর, হেলালউদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন, কন্সটেবল শামীম, মোজাফ্ফর, মনজুর রহমান, মনির, মহন কুমার, কবির হোসেন, ফয়সাল, মামুন, সোহেল রানা, আতাউরসহ ১৭ পুলিশ এবং শ্রমিক রাশিদা (৩২), নাজমা (২৬), ইকবাল, রাসেল, আলী আহাম্মদ, কবির, সালমা আক্তার, রতন (২৮), শিরিনা, আমজাদ, আলেয়া, নাছিরউদ্দিন, ইসমাইল, সোহেল, বাছেদ, মনির, আম্বিয়া খাতুন ও নিলুফা।
তাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত সবার নাম জানা যায়নি।
সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
সাড়ে চার ঘণ্টা পর দুপুর ১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।
তাদের দাবির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ, অগাস্ট মাস থেকে সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো প্রদান, শ্রমিক নির্যাতন বন্ধ করা।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে শ্রমিকরা কারখানায় এসে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার কম্পিউটার ও আসবাবপত্রমহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।
এরপর সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা
bdnews24