২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস কাউন্টারের দখল নিয়ে যাত্রাবাড়ীতে সংঘর্ষ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস কাউন্টারের দখল নিয়ে দুই গ্র"প্রের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস কাউন্টারের দখল নিয়ে দুই গ্র"প্রের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর পূবালী এলাকায় এই সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. মনিরুজ্জামান। ওসি জানান, পূবালী এলাকায় আল আমিন নামে এক ব্যক্তি একটি বাস কাউন্টার দখলের জন্য চেষ্টা চালায়। বর্তমান দখলকারীরা এতে বাধা দিলে দুই গ্র"পের সংঘর্ষ বাঁধে। পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় কোনো রাজনৈতিক দলের কর্মীদের সংশ্লিষ্টতা নেই বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/০০০০ ঘ.