২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

যশোর সদর উপজেলার মনোহরপুরে শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 06:19 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

যশোর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলার মনোহরপুরে শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন। নিহতরা হলেন- বাসযাত্রী জান্নাতুল ফেরদৌস এ্যানি (২৫) এবং ট্রাকচালক রেজাউল ইসলাম। এ্যানির বাড়ি নরসিংদী সদর উপজেলায়। আহতদের ১৫ জনকে যশোর জেনারেল হাসপাতাল এবং বাকরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আগের রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে সকালে মনোহরপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জান্নাতুল ফেরদৌস এ্যানি ঘটনাস্থলে মারা যান। ঢাকা নেওয়ার পথে রেজাউল ইসলামের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.