২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি নিয়ে মিরপুরে আ.লীগের সংঘর্ষ

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকায় বাসসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 05:57 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকায় বাসসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুরে এই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে শাহআলী থানার ওসি আবদুল লতিফ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ৩টার দিকে চিড়িয়াখানা এলাকার বিসিআইসি কলেজের সামনে আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে পুূিলশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুটি পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১২টা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২৩৫৬ ঘ.