২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেগুনবাগিচায় সন্ত্রসীদের গুলিতে নিহত ১

রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার রাতে ইব্রাহীম আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি সন্ত্রসীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার রাতে ইব্রাহীম আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি সন্ত্রসীদের গুলিতে নিহত হয়েছেন। রাত সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ২ তোপখানা রোডের বাসিন্দা। নিহতের ছোট ভাই মো. মাসুম জানান, জনৈক মাসুদ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তিনি। তবে মাসুম দাবি করেছেন, তার ভাই ৫৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী ছিলেন। শাহবাগ থানার উপ পরিদর্শক মো. বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২১৩৪ ঘ.