ভোলা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার দৌলতখান বাজারের অদূরে উদয়পুর-দৌলতখান সড়কে শুক্রবার নসিমন চাপায় দু'জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সাইদুল ইসলাম (৪৫) ও রাকিব (১২)।
দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় একটি নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) চাপায় আহত দু'জনকে স্থানীয়রা দৌলতখান উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২০২৭ ঘ.
bdnews24