মাদারীপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার দুপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
নিহতরা হলেন- দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা মৌলভীকান্দি গ্রামের মিরান সিপাহীর ছেলে হৃদয় (৬) এবং বন্দরখোলা ইউনিয়নের কাজীসূরা গ্রামে আদেলউদ্দিন মাঝির মেয়ে শারমিন (৮)।
নিহত হৃদয়ের বাবা মিরান সিপাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে হৃদয় বাড়ির পাশের একটি পুকুর ঘাটে খেলছিলো। খেলতে খেলতে এক পর্যায়ে পা পিছলে পানিতে পড়ে সে মারা যায়।
শারমিনের পিতা আদেল উদ্দিন মাঝি বলেন, শারমিন বিলপদ্মা নদীতে শুক্রবার দুপুরে ১টায় শাপলা কুড়াতে গিয়ে পানিতে ডুবে যায়। মূমুর্ষূ অবস্থায় শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭৩৪ ঘ.
bdnews24