২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখান ও গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখান ও গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিকাল ৪টার দিকে তেজগাঁওয়ে হামিম গ্র"পের একটি পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ৪০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামিম গ্র"প্রের নির্বাহী পরিচালক এ কে এম শরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দেড়-দুই হাজার নারী শ্রমিক হামিম গ্র"পের গার্মেন্টস কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের বেরিয়ে আসতে বলে। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা হামিম গ্র"পের কারখানার বিপরীতে আজিজ গ্র"পের একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় হামিম গ্র"পের কারখানাটির কোন ক্ষতি হয়নি বলে জানান শরিফুর রহমান। ঘটনার সময় উপস্থিত তেজগাঁও থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো: সেলিম জানান, শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে হামিম গ্র"প্রের পোশাক কারখানার দিকে আসতে শুরু করলে লাঠিচার্জ করা হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পার্শ্ববর্তী পদ্মা, নিডেল ও নাসা গ্র"পের গার্মেন্টস কর্মীরা এ বিক্ষোভ করে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এইচএ/২০৩৬ ঘ.