২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

বাগেরহাটের রামপালে ডাকাতির সময় অস্ত্রসহ তিন ডাকাততে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

বাগেরহাট, আগষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে ডাকাতির সময় অস্ত্রসহ তিন ডাকাততে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পিপুলবুনিয়া গ্রামে অপূর্ব কুমার সরকারের বাড়িতে ডাকাতির সময় গ্রামবাসী এদের আটক করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন গৃহকর্তা অপূর্ব (৩৯)। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি। এরা হলেন- রামপাল উপজেলার চিত্রা গ্রামের ইসমাঈল মুন্সী (২০), রাসেল মুন্সী (৩০) ও পিপুলবুনিয়া গ্রামের বিপ্রদাস বিশ্বাস (২৮)। রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) খান মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ৬-৭ জনের একদল ডাকাত অপূর্বর বাড়িতে হানা দেয়। অপূর্ব টের পেয়ে ইসমাঈল নামে এক ডাকাতকে জাপটে ধরে এবং তার স্ত্রী পলি সাহায্যের জন্য চিৎকার দেয়। এ সময় ইসমাঈল ছুরি দিয়ে অপূর্বর বুকে আঘাত করে। সোমবার দুপুরে অপূর্ব বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করেছেন। আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১৬ ঘ.