২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কলেজ ছাত্রীর 'আত্মহত্যা'

রাজধানীর বিএএফ শাহীন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 07:18 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিএএফ শাহীন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নাইমা ইসলাম (১৮) বিএএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। রোববার বেলা আড়াইটায় কাফরুল এলাকার সৌদি কলোনির বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাইমার মামী আছমা বেগম জানান, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে নাইমা আত্মহত্যা করে। কাফরুল থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/০১১২ ঘ.