ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবারের গোপালগঞ্জ সফর বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী অনুযায়ী সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিলো তার।
এছাড়া এ সফরে ১০০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করাসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা ছিলো।
জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ-র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে।
এছাড়া স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১২২৬ ঘ.
bdnews24