ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণ হলেও এর মূল স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে 'ভাষাসংগ্রামী সমাবেশ' উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, "ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে পেয়েছি। এটা অবশ্যই একটি বড় অর্জন। তবে এতোকাল পরেও ভাষা আন্দোলনের মূল স্বপ্ন বাস্তবায়িত হয়নি। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল ভাষা আন্দোলনের মূল স্বপ্ন।"
তিনি বলেন, দেশ বিভাগের পর থেকেই ভাষার জন্য আমাদের সংগ্রাম শুরু হয়েছিলো। ২১ ফেব্র"য়ারির রক্ত
bdnews24