২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে জঙ্গি আস্তানার সন্ধান

রাজধানীর মিরপুরে শুক্রবার জঙ্গিদের একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শুক্রবার জঙ্গিদের একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। পুলিশ বলছে, শাহ আলী থানার উত্তর বিশিলের ৭০/ক নম্বরের বাড়ির তিন তলার একটি কক্ষে চারজন ওই জঙ্গি আস্তানা গেড়েছিলো। মিরপুর অঞ্চলের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়িটির দ্বিতীয় তলার উপরে কাঠের পাটাতন দিয়ে তার উপরে ছোট ছোট ১১টি কক্ষ তৈরি করা হয়েছে। তিনি বলেন, তার একটি থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে একটি এসএমসি (স্টেনগান), একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, ৪০ কেজি গান পাউডার, শতাধিক ঘড়ি, তিন ব্যাগ স্পি