২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পোশাক শ্রমিকদের ফের রাস্তা অবরোধ

ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে তারা আবারো রাস্তা অবরোধ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গুলশানে ব্যাংক, শপিংমলসহ বেশ কয়েকটি ভবনে ভাংচুর করেছে। তবে নতুন করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 05:56 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে তারা আবারো রাস্তা অবরোধ করেছে। ওদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা গুলশানে ব্যাংক, শপিংমলসহ বেশ কয়েকটি ভবনে ভাংচুর করেছে। মহাখালী থেকে গুলশান-১ এ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মহাখালী থেকে বিমানবন্দরের রাস্তাও। তবে নতুন করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু করে বনানীর চেয়ারম্যান বাড়ি পর্যন্ত এলাকার কয়েকশ' পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভরত পোশাক শ্রমিকদের লাঠিপেটা করে দুপুর ১২টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাখালী থেকে মগবাজারের ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে সোয়া ১২টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে আবারো অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। গুলশানের ওসি মোহাম্মাদ কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শ্রমিকরা মহাখালী মোড় থেকে বনানীর চেয়ারম্যান বাড়ি পর্যন্ত রাস্তায় নেমেছিলো। তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দিয়েছে। তারা আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। মহাখালী থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে না জানিয়ে গুলশান অঞ্চলের উপ-পুলিশ কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। শ্রমিকরা দাবি-দাওয়ার জন্য তো আন্দোলন করতেই পারে। তবে রাস্তা বন্ধ করার তো কোনো মানে নেই।" বিমানবন্দর সড়কে প্রচুর লোককে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে বলেও তিনি জানান। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের হাজার হাজার পোশাক শ্রমিক শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে বিক্ষোভ শুরু করে। বেলা ১১টার আগে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে; আগুন ধরিয়ে দেয় একটিতে। বিক্ষোভ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর বেলা ১১টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তায় জড়ো হওয়া শ্রমিকদের আলোচনায় বসার প্রস্তাব দেন তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির। মাইক দিয়ে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনাদের নিয়ে আমরা বিজিএমই কর্তৃপক্ষের কাছে যাবো। তার আগে আপনারা রাস্তা ছেড়ে দিন।" শ্রমিকরা এ দাবি প্রত্যাখ্যান করলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। তখন শ্রমিকরা বিপুল পরিমাণ ইট জোগাড় করে পুলিশের দিকে ছুড়তে শুরু করে। এর আগে সকালে গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টা থেকে তাদের এ বিক্ষোভ চলছে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী এবং গুলশান স্যুটিং কমপ্লেক্স পর্যন্ত এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। শ্রমিকরা ইতিমধ্যেই মহাখালী থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জানিয়ে তিনি বলেন, "আমরা এখনো কোনো অ্যাকশানে যাইনি। তাদের বোঝানোর চেষ্টা চলছে।" সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সতর্ক অবস্থায় আছি। বিক্ষুব্ধ শ্রমিকরা ইতিমধ্যে গুলশান লিংক রোডে একটি গাড়িতে আগুন দিয়েছে।" অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ'র সভাপতি উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করে তিনটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। সংগঠন তিনটি হচ্ছে