মুন্সীগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি উদ্যোগে স্থাপিত হচ্ছে একশ' মেগাওয়াট উৎপদান ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র।
বুধবার বিকালে কেরানীগঞ্জের আব্দুল্লাপুরের গলগলিয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে শিকদার গ্র"পের প্রতিষ্ঠান 'পাওয়ার প্যাক মতিয়ারা'।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিকদার গ্র"পের চেয়ারম্যান জয়নুল হক শিকদার, স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছে সরকার। আগামী এক বছরে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা সমাধান হবে।
বর্তমান সরকার দেড় বছরের এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করেছে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের গত শাসনামলে দেশে বিদ্যুৎ উৎপাদন এক হাজার ছয়শ' মেগাওয়াট থেকে বাড়িয়ে চার হাজারে উন্নীত করেছিল। কিন্তু বিএনপি জোট সরকার তার সঙ্গে এক মেগাওয়াটও যোগ করতে পারেনি।
প্রধান অতিথির বক্তব্যে শিকদার গ্র"পের চেয়ারম্যান জয়নুল হক শিকদার বলেন, সাড়ে ৩শ' কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রটি ২৭০ দিনের মধ্যে উৎপাদনে যাবে। এটি চালু হলে কেরানীগঞ্জসহ আশপাশে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24