ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নিরাপত্তা হেফাজতের' নামে কারাগারে আটক ১২৪ ব্যক্তির বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ১২ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
সেইসঙ্গে আদালত এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক ও কমিশনের একজন করে সদস্য নিয়ে একটি কমিটি গঠন করতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছে।
২৯ জেলার মুখ্য বিচারিক হাকিম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারকদের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এই কারাবন্দিদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা যায় এই কমিটি সে ব্যাপারে সুপারিশ করবে।
আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্র্যাকসহ যাদের আশ্রয়কেন্দ্র রয়েছে তার একটি তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এই রিট আবেদনে আদালতকে সহায়তার জন্য ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, আনিসুল হক ও ব্যারিস্টার তানিয়া আমীরকে এমিকাস কিউরি নিয়োগ করা হয়।
ব্যারিস্টার মাহবুব শফিকসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন রুলনিশি জারি করে হাইকোর্ট।
স
bdnews24