২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে সংবাদকর্মীর রহস্যজনক মৃত্যু

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র ভিডিও এডিটর রফিকুল হক রাসেলের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র ভিডিও এডিটর রফিকুল হক রাসেলের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রাসেল ২৬/১ পশ্চিম মালিবাগে থাকতেন। পুলিশ জানিয়েছে, রাসেলের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রমনা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেলকে বাথরুমে পড়ে থাকতে দেখে তার স্ত্রী লিপি স্বজনদের খবর দেন। তিনি বলেন, খবর পেয়ে রাসেলের ভাই নাজমুল হক আতিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই হামিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৫০০ ঘ.