২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দফা দাবিতে ট্রাক কাভার্ডভ্যান ধর্মঘট আহবান

সাত দফা দাবিতে আগামী ২ আগস্ট থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

নারায়ণগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত দফা দাবিতে আগামী ২ আগস্ট থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের একটি সংগঠন। এছাড়া ২৪ জুলাই থেকে বিভিন্ন স্থানে দাবির সমর্থনে মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান লং ভ্যাহিক্যাল মালিক শ্রমিক ঐক্য পরিষদ নামের সংগঠনটি। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির দক্ষিণ-পূর্বাঞ্চল আঞ্চলিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের দক্ষিণ-পূর্বাঞ্চল কমিটির আহ্বায়ক কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন খোকা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, মোসলেউদ্দিন শাহ মুসা, আনিসুর রহমান আনিস, আব্দুল হক প্রমুখ। সভায় সংগঠনের নেতারা বলেন, স