২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬নং ইউনিটে রোববার বিকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

নরসিংদী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬নং ইউনিটে রোববার বিকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। তবে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রের অপর তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। এর আগে গত মাসে ৫ নং ইউনিটে আগুন লেগে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দুপুর ৩টার দিকে ৬নং ইউনিটের টারবাইনে হঠাৎ আগুন লাগে। এতে ইউনিটটির টারবাইন জেনারেটর বিকল হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬নং ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তবে অন্য তিনটিতে উৎপাদন হচ্ছে। তিনি আরো জানান, আগুনে ৬নং ইউনিটের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইউনিটটি পুনরায় উৎপাদনে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে রোববার রাতে ডেসকোর পরিচালক (পরিকল্পনা-উন্নয়ন) দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদেরকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তমাল কর্মকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেবি/আরএ/ কেএমএস/১৫২০ ঘ.